আমাদের সম্পর্কে
A.S Health Academy (AS ন্যাচারাল চিকিৎসা এন্ড হেলদি লাইফস্টাইল প্রশিক্ষণ কেন্দ্র) A.S হেলথ একাডেমি - একটি স্বাস্থ্য সচেতনতা, প্রাকৃতিক চিকিৎসা এবং সুন্নাহভিত্তিক হেলদি লাইফস্টাইল প্রশিক্ষণ প্রতিষ্ঠান। আমরা মানুষের কল্যাণে কাজ করি— শুধু রোগ নিরাময়ের জন্য নয়, বরং সুস্থ, সচেতন ও ভারসাম্যপূর্ণ জীবন গড়ে তোলার জন্য ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি, প্রকৃত সুস্থতা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। মানুষ চেষ্টা করে, পথ অনুসরণ করে—আর শিফা আসে তাঁর ইচ্ছায়। সেই বিশ্বাসকে সামনে রেখেই আমরা কাজ করি। আমাদের ভূমিকা হলো সঠিক জ্ঞান দেওয়া, সচেতনতা তৈরি করা এবং মানুষকে স্বাস্থ্যকর জীবনধারার পথে পরিচালিত করা ইনশাআল্লাহ। আমাদের নামের দর্শন “A.S” কেবল একটি সংক্ষিপ্ত নাম নয়; এটি আমাদের বিশ্বাস, দিকনির্দেশনা ও দায়বদ্ধতার প্রতীক। আল্লাহু শাফী — সুস্থতা দানকারী আল্লাহ। আস-সালাম — শান্তি ও প্রশান্তি। আস-সাবর — ধৈর্য ও অধ্যবসায়। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য আমাদের কাজের মূল উদ্দেশ্য পাঁচটি ভিত্তির উপর দাঁড়িয়ে— স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি: মানুষকে জানানো—কি খাওয়া উচিত, কিভাবে জীবনযাপন করা উচিত, এবং কোন অভ্যাসগুলো রোগের কারণ হয়ে দাঁড়ায়। সুন্নাহভিত্তিক স্বাস্থ্য অভ্যাস পুনর্জাগরণ: হিজামা, মিতাহার, হালাল ও পবিত্র খাদ্য গ্রহণসহ সুন্নাহর স্বাস্থ্য নির্দেশনাগুলোকে সহজ ভাষায় মানুষের সামনে তুলে ধরা। প্রাকৃতিক ও ঘরোয়া চিকিৎসার পরিচিতি: অপ্রয়োজনীয় ঔষধ নির্ভরতা কমিয়ে প্রাকৃতিক উপায়ে সুস্থ থাকার শিক্ষা দেওয়া। ব্যক্তি ও সমাজের উপকার: সচেতন মানুষ নিজে সুস্থ থাকে, পরিবারকে সুস্থ রাখে, সমাজেও ইতিবাচক পরিবর্তন আনে। দীর্ঘমেয়াদি স্বাস্থ্য উন্নয়ন: খাদ্য, ঘুম, পানি, ব্যায়াম ও মানসিক ভারসাম্যের সমন্বয়ে টেকসই সুস্থতা গড়ে তোলা ইনশাআল্লাহ। প্রাকৃতিক উপায়ে আমাদের চিকিৎসা সেবাসমূহ হিজামা ও থেরাপিউটিক ম্যাসেজ পাইলস ও পলিপস গ্যাস্ট্রিক, কোষ্ঠকাঠিন্য ও বদহজম ওজন নিয়ন্ত্রণ ও পুষ্টিহীনতা এবং শুকনো স্বাস্থ্য ডায়াবেটিস ব্যবস্থাপনা অ্যালার্জি ও চুলকানি বাত ব্যথা দীর্ঘদিনের সর্দি–কাশি নারী ও পুরুষের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা আমাদের কোর্সসমূহ কোর্স তিনটি স্তরে পরিচালিত হয়— AS-C (১ মাস) AS-B (২ মাস) AS-A (৩ মাস) কোর্সে যা শেখানো হয়— স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস লাইফস্টাইল ম্যানেজমেন্ট ডায়েট পরিকল্পনা পানি পানের সঠিক নিয়ম শরীরচর্চা ও ব্যায়াম মানসিক প্রশান্তি রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ প্রাকৃতিক চিকিৎসার ভিত্তি আমাদের শিক্ষার ভিত্তি কুরআন ও সুন্নাহ ঐতিহ্য ও পূর্বসূরিদের অভিজ্ঞতা বৈজ্ঞানিক গবেষণা ও প্রমাণ দীর্ঘদিনের বাস্তব অভিজ্ঞতা কেন আমাদের সাথে যুক্ত হবেন? নিজের ও পরিবারের স্বাস্থ্য রক্ষায় দক্ষ হয়ে উঠবেন ইনশাআল্লাহ কম খরচে স্বাস্থ্যকর জীবনযাপনের কৌশল শিখবেন রোগ প্রতিরোধের বাস্তব পদ্ধতি জানবেন ব্যস্ত জীবনে সহজ স্বাস্থ্য অভ্যাস গড়ে তুলতে পারবেন আত্মবিশ্বাস ও ইতিবাচক মানসিকতা বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আমাদের অঙ্গীকার মানুষের কল্যাণে কাজ করা শুধু ব্যবসা নয়, সচেতনতা সৃষ্টি ও মানুষের উপকার করা একটি সুস্থ, নৈতিক ও দায়িত্বশীল সমাজ গড়ে তোলা শেষ কথা সুস্থতা শুরু হয় সচেতনতা থেকে। সচেতনতা শুরু হয় সঠিক জ্ঞান থেকে। আর সঠিক জ্ঞান যখন বিশ্বাস ও প্রয়োগের সাথে যুক্ত হয়, তখনই আসে দীর্ঘমেয়াদি কল্যাণ। A.S Health Academy সেই পথেই আপনাকে এগিয়ে নিতে চায়, ইনশাআল্লাহ। আল্লাহুল মুসতা‘আন।
A.S হেলথ একাডেমি - একটি স্বাস্থ্য সচেতনতা, প্রাকৃতিক চিকিৎসা এবং সুন্নাহভিত্তিক হেলদি লাইফস্টাইল প্রশিক্ষণ প্রতিষ্ঠান। আমরা মানুষের কল্যাণে কাজ করি— শুধু রোগ নিরাময়ের জন্য নয়, বরং সুস্থ, সচেতন ও ভারসাম্যপূর্ণ জীবন গড়ে তোলার জন্য ইনশাআল্লাহ।
আমরা বিশ্বাস করি, প্রকৃত সুস্থতা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। মানুষ চেষ্টা করে, পথ অনুসরণ করে—আর শিফা আসে তাঁর ইচ্ছায়। সেই বিশ্বাসকে সামনে রেখেই আমরা কাজ করি। আমাদের ভূমিকা হলো সঠিক জ্ঞান দেওয়া, সচেতনতা তৈরি করা এবং মানুষকে স্বাস্থ্যকর জীবনধারার পথে পরিচালিত করা ইনশাআল্লাহ।
“A.S” কেবল একটি সংক্ষিপ্ত নাম নয়; এটি আমাদের বিশ্বাস, দিকনির্দেশনা ও দায়বদ্ধতার প্রতীক।
আমাদের কাজের মূল উদ্দেশ্য পাঁচটি ভিত্তির উপর দাঁড়িয়ে—
কোর্স তিনটি স্তরে পরিচালিত হয়—
কোর্সে যা শেখানো হয়—
সুস্থতা শুরু হয় সচেতনতা থেকে। সচেতনতা শুরু হয় সঠিক জ্ঞান থেকে। আর সঠিক জ্ঞান যখন বিশ্বাস ও প্রয়োগের সাথে যুক্ত হয়, তখনই আসে দীর্ঘমেয়াদি কল্যাণ।
A.S Health Academy সেই পথেই আপনাকে এগিয়ে নিতে চায়, ইনশাআল্লাহ।
আল্লাহুল মুসতা‘আন।